এআই দিয়ে তৈরি ভিডিও দিয়ে ইসরায়েলে ইরানের হামলার অসত্য দাবি

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে জুড়ে এক যুদ্ধের সূত্রপাত হয়। প্রতিশোধের অংশ হিসেবে অঞ্চল জুড়ে ইরানের নিক্ষেপ করা কথিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত করছে বলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাবে ছড়ানো হয়। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস ব্যবহার করে বানানো হয়েছে। এছাড়া এই ধরনের বোমা হামলার বাস্তবিক কোন প্রমাণ নেই।    

৪ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনের বলা হয়, “ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মুহুর্মুহু হামলা!”

পোস্টের সাথে যুক্ত একটি ক্লিপে ঘনবসতিপূর্ণ একটি শহুরে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। 

Image
এএফপির যোগ করা এআই প্রতীকসহ ৫ মার্চ ২০২৬ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

ফরাসি,আরবি, স্প্যানিশ এবং জার্মান ভাষাসহ ভিডিওটি অন্যান্য ভাষাও ব্যাপকভাবে ছড়ানো হয়। 

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এবং তার মিত্র লেবাননের শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ একাধিক বার তেল আবিবকে লক্ষ্যবস্তু বানিয়েছে (আর্কাইভ লিংক)। 

এখন পর্যন্ত যুদ্ধে ১,২০০ লোককে হত্যা করা হয়েছে বলে ৪ মার্চ ২০২৬ তারিখে জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত ফাউন্ডেশন অব মার্টিয়াস অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স(আর্কাইভ লিংক)। তবে এএফপি সংখ্যাটি যাচাই করতে পারেনি।

কুয়েত, সৌদি আরব এবং আজারবাইজান সহ অন্যান্য উপসাগরীয় দেশেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে(আর্কাইভ এখানে, এখানে এবং এখানে)।

তবে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে ছড়ানো ভিডিওটি চলমান হামলার সঠিক চিত্রের নয়।  

এআই দিয়ে তৈরি ভিডিও

ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে রিভার্স  ইমেজ সার্চে বিশ্বাসযোগ্য কোনও মিডিয়া প্রতিবেদন পাওয়া যায়নি বা ভিডিওটির দৃশ্যের সাথে মিল রয়েছে এমন অন্য কোনও ভিজ্যুয়ালও পাওয়া যায়নি। 

এছাড়া ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কন্টেন্টের বেশ কিছু দৃশ্যমান অসঙ্গতি রয়েছে।

পোস্টে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত না থাকলেও একটি বারান্দায় অদ্ভুতভাবে একটি ইসরায়েলি পতাকা ঝুলতে দেখা যায়। 

প্রম্পটে কোনও দেশের নাম উল্লেখ করলে এআই দিয়ে তৈরি কন্টেন্টে প্রায়ই পতাকা দেখা যায়। আর এই ধরনের ভিডিও পতাকা একটি সহজ দৃশ্যগত ইঙ্গিত দেয়। 

Image
৫ মার্চ ২০২৬ তারিখে নেয়া একটি স্ক্রিনশটে একটি পতাকা নিজ থেকে একটি বারান্দায় ঝুলতে দেখা যায়

ফুটেজটি দেখে মনে হবে এটি একটি মোবাইল ফোন দিয়ে ধারণ করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের আঘাতের এলাকাটি দেখানোর জন্য ফুটেজের শুরুতে জুম-ইন করা হয়। কিন্তু জুম আউট ফুটেজে কিছু গাড়িকে একসাথে লেগে থাকতে এবং অর্ধ -গঠিতসহ বিকৃত আকারে দেখা যায়।  

Image
এএফপির যোগ করা এআই প্রতীকসহ ৯ মার্চ ২০২৬ তারিখে নেয়া ফুটেজের স্ক্রিনশটে বিকৃত গাড়িগুলো দেখা যায়।

কৌতূহলবশত, ভিডিওতে বিমান হামলার সাইরেনের শব্দ নেই, যা ইসরায়েলে আঘাত হানা অন্যান্য হামলার ভিডিওতে শোনা যায়।

প্রতিটি ভবনের ছাদের একই কোনে অস্বাভাবিকভাবে অভিন্ন সোলার প্যানেল দেখা যায়। কিছু প্যানেলকে বিকৃত অবস্থায় দেখা যায়।  

Image
এএফপির যোগ করা এআই প্রতীকসহ ভবনে কিছু বিকৃত সোলার প্যানেলের স্ক্রিনশট।

এছাড়া, ক্ষেপণাস্ত্র থেকে নির্গত ধোঁয়ার রেখাতেও কিছু জায়গায় ফাটল দেখা যায়।

Image
৫ মার্চ ২০২৬ তারিখে নেয়া স্ক্রিনশটে ধোঁয়ার রেখায় ফাটল দেখা যায়

এআই সনাক্তকরণ টুল হাইভ মডারেশন ব্যবহার করে এক বিশ্লেষণে ভিডিওটি ডিজিটালভাবে তৈরির ৯৯ শতাংশ সম্ভাবনা ইঙ্গিত দেয়। 

Image
হাইভ এআই মডারেশনে ভিডিওটির বিশ্লেষণের ফলাফল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে ছড়ানো অপতথ্য খণ্ডন করে এএফপির আরও প্রতিবেদন দেখুন এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ