যুক্তরাষ্ট্রের ফ্লাইট থেকে যাত্রী সরিয়ে নেয়ার পুরনো ভিডিওকে ইসরায়েলে ইরানের হামলা হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 8 মার্চ 2026, 12:25
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, এএফপি থাইল্যান্ড, AFP Bangladesh
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহন। প্রতিশোধ নিতে ইরান ইসরায়েল এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বিমান থেকে যাত্রীদের বের করে আনার ভিডিওটি ইসরায়েলের কোন বিমানবন্দরের নয়, যদিও সামাজিক মাধ্যমের পোস্টে তেমনটিই দাবি করা হয়েছে। ভিডিওটি ২০২৫ সালের জুলাই মাসে ধারণ করা হয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনার।
১ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুকে পোস্টের ক্যাপশনের বলা হয়, “আলহামদুলিল্লাহ, ইজরায়েলের বেঙ্গোরিনি বিমানবন্দরে ইরান বোমা হামলা চালিয়ে সতর্কীকরণ চলছে।”
পোস্টের সাথে যুক্ত একটি ভিডিওতে ধোঁয়ায় আচ্ছাদিত বিমান থেকে যাত্রীরা স্লাইডের মাধ্যমে বের হয়ে যেতে দেখা যায় এবং ভিডিওটির পটভূমিতে একটি অ্যালার্ম শোনা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তি অন্য একজন যাত্রীকে জিজ্ঞেস করেন: ‘তুমি ঠিক আছ?’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানোর পর ভিডিওটি অন্যত্র অনলাইনে ইংরেজি, আরবি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, মালয় এবং হিন্দি ভাষায় ছড়ানো হয়। হামলার ফলে অঞ্চলজুড়ে দ্রুত প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ শুরু হয়েছে(আর্কাইভ লিংক)।
প্রতিশোধমূলক আক্রমণে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার পাশাপাশি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কুয়েতের প্রধান বিমানবন্দরে হামলা চালায়। এতে কোভিড-১৯ মহামারির পর বিশ্বব্যাপী বিমান যাতায়াতে সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেয়(আর্কাইভ লিংক)।
১ মার্চ ইসরায়েলের কেন্দ্রীয় শহর বেইত সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এর আগের দিন তেল আবিবে আরও একজন নিহত হন(আর্কাইভ লিংক)।
তবে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো ধোঁয়ায় আচ্ছাদিত বিমান থেকে যাত্রীদের বেরিয়ে আসার ভিডিওটি মধ্যপ্রাচ্যের সর্বশেষ যুদ্ধ শুরুর অনেক আগের।
আমেরিকান এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ড
অসত্যভাবে ছড়ানো ক্লিপটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ২৭ জুলাই ২০২৫ তারিখে ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক প্রকাশিত একটি দীর্ঘ ইউটিউব ভিডিও পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “বিমানে আগুন লাগার পর যাত্রীরা রানওয়েতে পিছলে পড়েন।” ভিডিওর শুরুতে স্লাইডার ধরে লোকজনকে রানওয়েতে বেরিয়ে আসার একই দৃশ্য দেখা যায়।
ওয়াল স্ট্রিট জার্নাল ভিডিওটির জন্য @highlymigratoryfishing নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ক্রেডিট দিয়েছে। ইনস্টাগ্রামে আরও কিওয়ার্ড সার্চে অ্যাকাউন্টটি পাওয়া যায়, যেটি একই দিন উচ্চমানের একটি ভিডিও প্রকাশ করেছিল(আর্কাইভ লিংক)।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুযায়ী, ২৬ জুলাই ২০২৫ তারিখে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ একটি সম্ভাব্য ল্যান্ডিং গিয়ার দুর্ঘটনার কথা জানায়(আর্কাইভ লিংক)।
মূল ভিডিওটি ধারণকারী মার্ক সুরকিসের সাক্ষাৎকারসহ একাধিক সংবাদ প্রতিবেদন জানিয়েছে যে, সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয় (আর্কাইভ লিংক এখানে and এখানে)।
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপি সুরকিসের সাথে যোগাযোগ করলে কোন সাড়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে আমাদের আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ