পুরোনো ভিডিওকে তেল আবিবে অস্ত্রের ডিপোতে ইরানি মিসাইল হামলার পর অগ্নিকাণ্ডের অসত্য দাবিতে প্রচার
- প্রকাশিত 2 মার্চ 2026, 12:38
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি মালয়েশিয়া, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সর্বোচ্চ নেতার হত্যা এবং হামলার প্রতিবাদে ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তবে অনলাইনে ছড়ানো ক্লিপটি ইসরায়েলে ইরানের হামলার পর অগ্নিকাণ্ডের নয়। ভিডিওটি পুরনো। ২০২৪ সালের ২৪ অক্টোবরে তেল আবিবে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার।
২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “তেল আবিব। সম্ভবত অস্ত্রের ডিপোতে হি'ট করেছে ইরানি মিসাইল। আ'ল্লাহু আকবর।”
একটি বারান্দা থেকে ধারণ করা ভিডিওটিতে অগ্নিনির্বাপণকর্মীদের একটি ভবন থেকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর বিমান হামলা চালিয়ে দেশেটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন র্শীষ নেতাকে হত্যার পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।
প্রতিশোধ হিসেবে ইরানের নিরাপত্তা বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এতে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন নিহত হন।
নিউ ইয়র্ক টাইমসের সাথে আলাপ কালে মার্কিন নাগরিকের মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার জানিয়ে যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তাঁর দেশ এবং ইসরায়েল চার থেকে পাঁচ সপ্তাহ ধরে একই পর্যায়ের আক্রমণ চালিয়ে যেতে পারে।
এদিকে লেবানন জুড়ে ইসলায়েলের বোমা হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।
একই ভিডিও অনুরূপ দাবিতে অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়েছে। কিন্তু ভিডিওটি পুরনো এবং সাম্প্রতিক হামলার সাথে এর কোনও সম্পর্ক নেই।
অসত্যভাবে ছড়ানো ক্লিপটি থেকে কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০২৪ সালের ২৬ অক্টোবর একটি এক্স পোস্টে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একই ধরনের আগুন দেখা যায়(আর্কাইভ লিংক)।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, “তেল আবিবে একটি ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে ৭টি দল কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি “
অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একই দিন জেরুজালেম পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে, এতে বলা হয় তেল আবিবের কর্কিডি স্ট্রিটের একটি আবাসিক ভবনে দুর্ঘটনাটি ঘটে(আর্কাইভ লিংক)।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিন্ন একটি কোণ থেকে ধারণ করা অগ্নিকাণ্ডের একটি ফুটেজ প্রকাশ করেছে (আর্কাইভ লিংক)।
মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে ছড়ানো অপতথ্য নিয়ে আমাদের আরও প্রতিবেদন পড়ুন এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ