অভিবাসী ও স্প্যানিশ সেনাবাহিনীর মুখোমুখী অবস্থান নিয়ে ইসলামবিদ্বেষী পোস্টে এআই নির্মিত ভিডিও প্রচার
- প্রকাশিত 13 আগস্ট 2026, 13:33
- আপডেট করা হয়েছে 13 আগস্ট 2026, 13:34
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Devesh MISHRA, AFP ইন্ডিয়া
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID, AFP বাংলাদেশ
জুলাইয়ের শেষের দিকে মরক্কো থেকে অভিবাসীদের একটি বিশাল ঢল স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি দেখা যায়, যেমন মুসলিম অভিবাসীদের নিবৃত্ত করতে স্পেনের সেনাবাহিনী শূকরের মাংস ছুড়েছেন বলে একটি ফুটেজ ছড়ানো হয়। তবে নাইজেরিয়া-ভিত্তিক একটি অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভিডিওটিতে এমন কিছু দৃশ্যগত অসামঞ্জস্য রয়েছে, যা এআই দিয়ে তৈরি কন্টেন্টের ইঙ্গিত দেয়।
১ আগস্ট ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “স্পেনে মর্টার গান থেকে মোল্লাদের লক্ষ্য করে শূকরের মাংসের টুকরো ছোঁড়া হলো।”
পোস্টের সাথে যুক্ত ১৫ সেকেন্ডের ক্লিপে “বেকন স্কোয়াড” লেখা একটি সামরিক যানের পাশে দাঁড়িয়ে কয়েকজন সেনা সদস্যকে নিকট দূরত্বে মানুষের একটি ভিড়ের মধ্যে মাংসের টুকরো ছুড়ে মারতে দেখা যায়।
ইসলামে শূকরের মাংস নিষিদ্ধ। অন্যদিকে ইসলাম মরক্কো এবং সেউতার প্রধান ধর্ম(আর্কাইভ এখানে ও এখানে)।
মাত্র কয়েক দিনের মধ্যে মরক্কো সীমান্ত পেরিয়ে হাজার হাজার অভিবাসী স্পেনের ছিটমহল সেউতায় ঢুকে পড়ার পর একই ধরনের দাবিতে ভিডিওটি ফেসবুক পোস্টে ছড়ানো হয়(আর্কাইভ এখানে)।
মরক্কোর হাজার হাজার মানুষ পায়ে হেঁটে কিংবা সাঁতর কেটে স্পেনের ছিটমহল সিউতায় দলে দলে প্রবেশের ফলে অভাবনীয় পরিস্থিতি সৃষ্টির পর (আর্কাইভ লিংক এখানে, এখানে, এবং এখানে)।
বিপুল সংখ্যক মানুষের বিপজ্জনক অনুপ্রবেশ স্পেনকে এক আন্তর্জাতিক সংকটের মুখে ঠেলে দেয়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
ভূমধ্যসাগরে একটি বাধ সাঁতরে যাওয়ার চেষ্টার সময় অনেকেই ডুবে মারা যান। সিউতায় স্প্যানিশ সরকারের প্রতিনিধিদল ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কথা ঘোষণা করেছে (আর্কাইভ এখানে)।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শত বছর ধরে পরিচালিত ওই চৌকিতে দ্রুত সৈন্য, ড্রোন, ডুবুরি ও নৌকা পাঠিয়েছে মাদ্রিদ। এএফপির সাংবাদিকরা সিউতায় পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছে। এ সময় কিছু তরুণকে কর্মকর্তাদের বিদায় জানিয়ে মরক্কোর দিকে ফিরে যেতে দিখেছে তারা(আর্কাইভ এখানে)।
৪ আগস্ট পর্যন্ত সিউতায় পৌঁছানো ৭২ হাজার অভিবাসীর মধ্যে ৭০ হাজারই মরক্কোতে ফিরে গেছে।
কিন্তু ফেসবুকে ছড়ানো ভিডিওটি সিউতা সংকটের নয়।
বানোয়াট ফুটেজ
অসত্যভাবে ছড়ানো ফুটেজ থেকে কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে একই ভিডিওটি একটি এক্স পোস্টে পাওয়া যায়, যা “এআই দিয়ে তৈরী” প্রতীকসহ ৩১ জুলাই ছড়ানো হয়েছিল(আর্কাইভ এখানে)।
একই দিন পরবর্তী একটি পোস্টে ওই এক্স ব্যবহারকারী বলেন, “আমি ইয়াপার এ সিডেন্স ২ দশমিক ০ দিয়ে ভিডিওটি তৈরি করেছি! কোন কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন।”
ইয়াপার একটি কন্টেন্ট তৈরির প্ল্যাটফর্ম, যা চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের আই মডেল সিডেন্স ২ ব্যবহার করে ভিডিও নকল করে(আর্কাইভ লিংক)।
এএফপি ফ্যাক্ট চেকের ভিডিওটির এক বিশ্লেষণে একাধিক দৃশ্যগত ত্রুটি পাওয়া যায়, যা এআই দিয়ে তৈরি কন্টেন্টের ইঙ্গিত দেয়। যেমন-একজনের মাথা হঠাৎ অদৃশ্য হয়ে যেতে এবং অন্য একজনের হাত অস্বাভাবিক ভাবে আবির্ভাব হতে দেখা যায়।
এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ভিডিওটি সিডেন্স ২ দশমিক ০ দিয়ে তৈরির হওয়ার বিষয়ে ৯৯ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা পেয়েছে।
এএফপি এর আগেও সেউতায় অভিবাসী সংকট নিয়ে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ