২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফুটেজকে ঢাকায় আওয়ামী লীগের মিছিল হিসেবে অসত্যভাবে প্রচার

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওই সময় থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে গা ঢাকা দেয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও অনলাইনে লাঠিসোঁটা হাতে বিক্ষুব্ধ জনতার ভিডিওটি রাজধানীতে আওয়ামী নেতাকর্মীদের মিছিলের নয়। আদতে ফুটেজটি ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ঢাকার যাত্রাবাড়ীতে ধারণ করা হয়েছিল।

২৬ এপ্রিল ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টোর ক্যাপশনে বলা হয়, “শুরু হয়ে গেছে ঢাকায়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মাঠে নেমে গেছে ছাত্র জনতা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা!” 

পোস্টে যুক্ত ৩৭ সেকেন্ডের একটি ভিডিওতে লোকজনকে একটি উড়াল সড়কের রেলিংয়ের উপর ঝুঁকে নিচের রাস্তার একদল লোকের জড়ো হওয়ার দৃশ্য দেখতে দেখা যায়। 

Image
এএফপির যোগ করা লাল ক্রসচিহ্নসহ ১৪ জুন ২০২৬ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গা ঢাকা দেয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা(আর্কাইভ এখানেএখানে)। 

পরে ২০২৪ সালের অক্টোবর মাসে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে এবং ১০ মে ২০২৫ তারিখে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার(আর্কাইভ এখানে এখানে)।

তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি রাজধানী ঢাকা এবং দেশের কয়েকটি স্থানে দলটির কর্মীদের ঝটিকা মিছিল করে। এসব মিছিলের পর ফেসবুক পোস্টে ভিডিওটি বাংলায় এবং ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার দৃশ্য হিসেবে হিন্দিতে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)। 

তবে ঘটনাটি প্রায় দুই বছর আগের ২০২৪ সালের ৫ আগস্টের।

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ২৬ এপ্রিলের এক ফেসবুক পোস্টে ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, “বাংলাদেশে এইসব কী চলছে!”(আর্কাইভ লিংক)।

ফুটেজে ভিড়ের মধ্যে লাঠি হাতে  কিছু মানুষকে এক ব্যক্তিকে পিটাতে এবং মোটরসাইকেল ভাঙচুর করতে দেখা যায়। 

Image
অসত্যভাবে ছড়ানো ক্লিপ (বামে) এবং ২৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

ভিডিওটি আপলোডকারী মো. ইসমাইল ১৯ মে এএফপিকে জানান যে, এটি ২০২৪ সালের বিক্ষোভকালে ধারণ করা হয়েছিল। ওই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। 

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান(আর্কাইভ লিংক)। ১ জুলাই থেকে ১৫ আগস্ট ২০২৪ পর্যন্ত শেখ হাসিনার নিয়ন্ত্রাধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলি বর্ষণ এবং পরবর্তী সহিংসতায় ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ(আর্কাইভ লিংক)। 

ইসমাইল বলেন, “যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে, সেদিন আমি ভিডিওটি ধারণ করি। কিন্তু আমি ভিডিওটি সম্প্রতি আপলোড করেছি।”

ক্লিপটি ঢাকার যাত্রাবাড়ী মার্কেটে ধারণ করা হয়েছে বলে তিনি পোস্টের কমেন্টে উল্লেখ করা হয়। 

ঢাকার যাত্রাবাড়ী এলাকার গুগল স্ট্রিট ভিউর ছবির সাথে অসত্য পোস্টের ফুটেজের মিল পাওয়া যায়(আর্কাইভ পোস্ট)।

Image
অসত্যভাবে ছড়ানো ভিডিও(বামে) ও যাত্রাবাড়ী এলাকার গুগল স্ট্রিট ভিউর ছবির মধ্যকার মিল চিহ্নিত করে তুলনামূলক স্ক্রিনশট

অন্য একটি কিওয়ার্ড সার্চে দেখা যায়, তিনি ৯ মে ২০২৬ তারিখে ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ আপলোড করেছিলেন। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “ঢাকা জুলাই বিজয়ের দিনে… রাস্তায় হঠাৎ এত মানুষ আর ভিড় কেন? ”(আর্কাইভ লিংক)।

ভিডিওতে অসত্য পোস্টের ক্লিপের দৃশ্যে পৌঁছানোর আগে তাঁকে বিক্ষোভরত ভিড়ের মধ্য দিয়ে মোটরসাইকেল চালাতে দেখা যায়। ভিডিওটির ১ মিনিট ৫৪ সেকেন্ডে একজনকে বাংলাদেশের পতাকাসহ দেখা যায়। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ