শেখ হাসিনার শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবিকে শিশু ধর্ষণ বিল স্বাক্ষরের ছবি বলে প্রচার
- নিবন্ধটি চার বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 10 জানুয়ারি 2022, 11:41
- আপডেট করা হয়েছে 11 জানুয়ারি 2022, 09:12
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
গত ৩ জানুয়ারি ফেসবুকে এখানে ছবিটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “শিশু ধর্ষণের অপরাধে সরাসরি মৃত্যুদন্ডের বিধানে সই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ।”
ছবিটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে দাবিটি বিভ্রান্তিকর।
ভুলভাবে ব্যবহৃত ছবি
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় বিভ্রান্তিকর ফেসবুক পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি ২০১৯ সাল থেকে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর সাথে ধর্ষণ বিলে স্বাক্ষরের কোন সম্পর্ক নেই।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৯ সালের ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্য বইয়ে শেখ হাসিনার স্বাক্ষরের ছবি এটি।
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ছবিটি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সৌজন্যে প্রকাশিত হয়।
নতুন কোন আইন হয়নি
এএফপির এই প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের অক্টোবরে দক্ষিণ এশীয় দেশটিতে ধর্ষণ মামলার বিচারে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন অনুমোদিত হয়।
এই আইনেই সব ধরনের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র শিশু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে পৃথক কোন ‘নতুন আইন‘ পাশ হয়নি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ